সদরঘাটে লঞ্চে ওঠার সময় ভয়াবহ দুর্ঘটনা: ২ জন নিহ/ত


রাজধানী ঢাকার সদরঘাটে ট্রলার যোগে লঞ্চে ওঠার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২ জন নিহ/ত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একটি ছোট ট্রলারে করে ৭ থেকে ৮ জন যাত্রী মাঝনদীতে থাকা একটি লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় অন্য একটি লঞ্চ পেছন দিকে (ব্যাক) আসার সময় ট্রলারটিকে চাপা দেয়। দুই লঞ্চের মাঝখানে পড়ে ট্রলারটি দুমড়ে-মুচড়ে যায়। 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে একজনের দেহ কয়েক টুকরো হয়ে যায় এবং অন্য একজন লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। ট্রলারে থাকা বাকি যাত্রীদের মধ্যে একজন নারী কোনোমতে লঞ্চে উঠতে সক্ষম হলেও অন্যরা আহত হয়েছেন বা পানিতে পড়ে গেছেন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং অন্যান্য লঞ্চের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, "একজন যাত্রী দুই লঞ্চের মাঝে চাপা পড়ে তিন টুকরো হয়ে গেছে, যা লঞ্চের পাশে আটকে ছিল। অন্য একজন পানিতে পড়ে তলিয়ে গেছে।"

লঞ্চে ওঠার তাড়াহুড়ো এবং অসতর্কভাবে লঞ্চ পেছন দিকে ঘোরানোর ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Post a Comment

0 Comments