'মুক্তিযোদ্ধাদের মৃ/ত্যু হলেই ভালো ছিল' | দেশে অপমানিত হচ্ছেন মুক্তিযোদ্ধারা -মোঃ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা


মহান মুক্তিযুদ্ধের প্রবীণ যোদ্ধারা দেশে নিজেদের বর্তমান অবস্থা ও ক্রমাগত সম্মানহানি নিয়ে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন। তিনি আক্ষেপ করে বলেন, "আমরা শারীরিকভাবে অক্ষম হয়ে গেছি কোনো প্রতিবাদ করতে এখন পাচ্ছি না। এর চেয়ে আমাদের মৃত্যু হওয়া ভালো ছিল"।

সাক্ষাৎকারে এই বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করেন যে, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা 'প্রচন্ডভাবে অপমানিত হচ্ছেন'। তিনি উল্লেখ করেন যে: বিভিন্ন সংবাদমাধ্যম ও মিডিয়ায় দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছেন। গত কয়েক দিন আগে তারাগঞ্জে একজন মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে দুর্বৃত্তরা হত্যা করেছে। প্রকাশ্যে কিছু কিছু সংগঠন মুক্তিযোদ্ধা বিরোধী কার্যক্রমে নিয়োজিত আছে। মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরিয়ে দেওয়া ও জুতা দিয়ে পেটানোর মতো ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা দেখার পর তাঁর মনে হয়েছে, "আমাদের বেঁচে থাকার কোনো এখতিয়ার নাই"। তিনি জানান, যে জাতির জন্য যুদ্ধ করে একটি ভূখণ্ড দেওয়া হলো, সেই জাতির সামনে তাঁদের এমন অবনতি হবে তা তাঁরা জীবনে কল্পনা করেননি।

প্রবীণ এই যোদ্ধা আরো অভিযোগ করেন যে, "মুক্তিযুদ্ধ বলতে '৭১ বলতে এটাকে মুছে ফেলার একটা ষড়যন্ত্র চলতেছে দেশে"। তিনি তীব্রভাবে অন্যান্য গণ-আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করার সমালোচনা করেন। তাঁর মতে, মুক্তিযুদ্ধ এমন একটি অনন্য অধ্যায় যা একটি জাতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছে এবং একটি ভূখণ্ড, একটি পতাকা ও সার্বভৌমত্ব উপহার দিয়েছে। তিনি মনে করেন, কোটা আন্দোলন বা অন্য কোনো আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে এক করে দেখা কোনোভাবেই যৌক্তিক নয় এবং এই প্রচেষ্টা জাতি মেনে নেবে না।

মুক্তিযোদ্ধা জানান যে, বর্তমানে অধিকাংশ মুক্তিযোদ্ধার বয়স ৭৫-এর কাছাকাছি হওয়ায় তাঁরা শারীরিকভাবে অক্ষম এবং সংগঠিত নন, যার ফলে তাঁরা এই অবমূল্যায়নের বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিবাদ করতে পারছেন না।

Post a Comment

0 Comments