শোবিজ অঙ্গনে আবারও বিচ্ছেদের সুর। দুই বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে গেল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইদ রানার সংসার। গত ২৫ মার্চ তাদের বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে।
স্বামী আবু সাইদ রানার বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তাদের সংসারে কলহ শুরু হয়। অন্য এক তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়ানো নিয়ে পারিবারিক অশান্তি চরম আকার ধারণ করলে রানা নিজেই মৌসুমী হামিদকে ডিভোর্স লেটার পাঠান। গত নভেম্বর মাস থেকেই তারা আলাদা থাকছিলেন বলে জানা গেছে।
২০২৪ সালের ১২ জানুয়ারি ভালোবেসে বিয়ে করেছিলেন এই তারকা দম্পতি। বিয়ের পর বিভিন্ন সাক্ষাৎকারে তাদের সুখী দাম্পত্যের গল্প শোনা যেত। এমনকি এক বছর নয় মাস আগে একটি অনুষ্ঠানে তারা জানিয়েছিলেন, ঝগড়া হলেও কখনও তারা বিছানা আলাদা করেন না—এটিই ছিল তাদের সম্পর্ক টিকিয়ে রাখার মূলমন্ত্র।
এর আগেও মৌসুমী হামিদের বিচ্ছেদের খবর ছড়িয়েছিল, তবে সে সময় অভিনেত্রী সেটিকে 'চটকদার হেডলাইন' ও 'ভাইরাল বাণিজ্য' বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার বিচ্ছেদের খবরটি সত্য বলে স্বীকার করে নিয়েছেন তিনি।
0 Comments