জুলাই যোদ্ধা ও রাজনীতিকদের নিরাপত্তায় গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দিচ্ছে সরকার


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিকদের জীবননাশের হুমকির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বিশেষ নিরাপত্তার উদ্যোগ নিয়েছে। বেশ কয়েকজন সমন্বয়ক ও শীর্ষ রাজনৈতিক নেতাকে গানম্যান এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং তাসনিম জারাসহ বেশ কয়েকজনকে ইতোমধ্যে গানম্যান দেওয়া হয়েছে। এছাড়া শহীদ ওসমান হাদির পরিবারকেও বিশেষ নিরাপত্তা ও অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে।

ব্যক্তিগত নিরাপত্তার জন্য ডিএমপির কাছে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আবেদনের ভিত্তিতে দ্রুতই গানম্যান ও অস্ত্রের লাইসেন্স পেতে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, বিএনপির তানভীর আহমেদ রবিন, জাফির তুহিন, জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু এবং এলডিপির কর্নেল অলি আহমেদ।

গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়েছে যে, পলাতক ফ্যাসিস্ট চক্র নির্বাচন বাঞ্চাল করতে এবং জুলাই আন্দোলনের নেতাদের টার্গেট করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিশেষ করে শহীদ ওসমান হাদির মৃত্যুর পর এই নিরাপত্তার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

পুলিশ বাহিনীতে পর্যাপ্ত সদস্য বা ফোর্স না থাকায় আবেদনকারী সবাইকে গানম্যান দেওয়া সম্ভব হচ্ছে না। তবে গুরুত্ব বিবেচনা করে অস্ত্রের লাইসেন্সের আবেদনগুলো দ্রুত পর্যালোচনা করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৌখিক অনুরোধে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়; লিখিত আবেদন করলেই তা বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে ডিএমপি ও এসবি'র পক্ষ থেকে কিছু অস্থায়ী গানম্যান দেওয়া হয়েছে, যা পরবর্তীতে আবেদনের ভিত্তিতে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হবে।

Post a Comment

0 Comments