দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে তথ্য উপদেষ্টা; সফর বাতিল করে ফিরছেন ঢাকায়


ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত আচরণ ও দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন বর্তমান সরকারের তথ্য ও পলিসি উপদেষ্টা ড. জাহেদুর রহমান। সরকারি সফরে সেখানে পৌঁছানোর পর উদ্ভূত এই পরিস্থিতিতে আত্মসম্মান ও রাষ্ট্রীয় প্রোটোকল বজায় রাখতে তিনি তাৎক্ষণিকভাবে সফর বাতিল করে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি সফরে ড. জাহেদুর রহমান দিল্লির বিমানবন্দরে পৌঁছালে সেখানকার ইমিগ্রেশন কর্মকর্তারা তার পাসপোর্ট নিয়ে প্রক্রিয়াটি দীর্ঘায়িত করেন এবং তাকে প্রায় ঘণ্টাব্যাপী একটি অপেক্ষমাণ জায়গায় বসিয়ে রাখেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন দীর্ঘায়িত প্রক্রিয়ার মুখে এক পর্যায়ে বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে উপদেষ্টা নিজেই নিজের পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে দেশে ফেরার প্রস্তুতি নেন

পরবর্তীতে পরিস্থিতি আঁচ করতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও ড. জাহেদুর রহমান সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, পাসপোর্টে কোনো সিল না পড়ায় তিনি দিল্লিতে প্রবেশ করেননি। ভারত ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা কম থাকায় তিনি একটি তৃতীয় দেশের টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন একজন রানিং সরকারি উপদেষ্টার ক্ষেত্রে এমন ঘটনা অত্যন্ত নজিরবিহীন। সরকারি সফরে দেশটিতে যাওয়ার পর প্রয়োজনীয় প্রোটোকল এবং সরকারি আদেশ (GO) থাকার পরেও কেন বিমানবন্দরে এই পরিস্থিতির সৃষ্টি হলো, তা ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক কূটনীতিতে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। নিশ্চিতভাবেই এই ঘটনা দুদেশের সম্পর্কে একটি নেতিবাচক বার্তা দেবে এবং দুই সরকারের মধ্যে টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে

ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লির বাংলাদেশ হাই কমিশন কিংবা ঢাকার ভারতীয় হাই কমিশনের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তথ্য উপদেষ্টা ড. জাহেদুর রহমান ঢাকায় পৌঁছানোর পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে

Post a Comment

0 Comments