বাজপাখির দ্বিধাই সত্যি হলো: ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচে অবিশ্বাস্য ড্র


ফুটবল মাঠে গোলের ভাগ্য নির্ধারণ করেন স্ট্রাইকাররা, তবে ম্যাচের জয়-পরাজয়ের ভাগ্য যেন আগে থেকেই লিখে দিচ্ছে আকাশের এক শিকারী পাখি! ২০১০ বিশ্বকাপে ফুটবল দুনিয়ায় কাপন ধরিয়েছিল ‘পল দ্য অক্টোপাস’। আর ২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে দিচ্ছে এক নতুন পালকধারী জ্যোতিষী, যার নাম ‘সক দ্য হক’ (Hawk)। উদ্বোধনী ম্যাচের পর এবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ম্যাচ নিয়েও নিখুঁত পূর্বাভাস দিয়ে ফুটবল দুনিয়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এই বাজপাখি।

চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লড়াইয়ের ফল সঠিকভাবে অনুমান করে শুরুতেই চমকে দিয়েছিল সক। তবে তার দ্বিতীয় পরীক্ষাটি ছিল বেশ কঠিন। একদিকে ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং অন্যদিকে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো

ম্যাচের আগে দুই দলের পতাকার সামনে গিয়ে বাজপাখি ‘সক’ প্রথমে এমন আচরণ করে যেন সে ব্রাজিলকেই বেছে নিতে যাচ্ছে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে কোনো দলের পক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে সে থমকে যায়। শকের এই দ্বিধাদ্বন্দ্বই ইঙ্গিত দিচ্ছিল যে, ম্যাচটি হয়তো ড্র হতে যাচ্ছে

শেষ পর্যন্ত মেটলাইফ স্টেডিয়ামের মাঠের লড়াইয়ে বাজপাখির সেই ইঙ্গিতই অক্ষরে অক্ষরে সত্যি হলো। মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরুতেই অবশ্য বিপাকে পড়েছিল ব্রাজিল। ম্যাচের ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় হাইভোল্টেজ ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। আর এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপে বাজপাখি ‘সক’-এর ভবিষ্যৎবাণীর সাফল্যের হার পৌঁছে গেল শতভাগে

টানা দুটি সফল পূর্বাভাসের পর ফুটবলপ্রেমীদের মাঝে শকের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। তবে তার সামনে রয়েছে আরও বড় পরীক্ষা। তার নতুন চ্যালেঞ্জ হলো মিশর ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ। ফুটবল ভক্তদের চোখ এখন তাই শকের দিকেই—সে কি পারবে টানা তৃতীয়বারের মতো সঠিক ফল অনুমান করে তার এই অবিশ্বাস্য রেকর্ড ধরে রাখতে?

Post a Comment

0 Comments