শুক্রবার (৫ জুন, ২০২৬) তারিখে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্তোরায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়া ও আনন্দঘন পরিবেশে তাদের এই আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়।
দীপ্তি চৌধুরীর স্বামী মোশতাক ইবনে আইয়ুব পেশাগত জীবনে একজন শিক্ষক ও বিজ্ঞানী। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
বিয়ে প্রসঙ্গে মোশতাক ইবনে আইয়ুব বলেন, "আমি একজন সাইন্টিস্ট, সে একজন মিডিয়া ব্যক্তিত্ব। এই দুটো ভিন্ন জগতকে যে একসাথে করা গেল সেটি আমার মনে হয় আলাদা করে একটি সিগনিফিকেন্ট ঘটনা।" সেই সাথে দীপ্তির স্বপ্নপূরণের যাত্রায় সবসময় পাশে থাকার এবং তার স্বপ্নকে নিজের করে নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
নিজের জীবনের অন্যতম সুন্দর এই মুহূর্তে দীপ্তি চৌধুরীও তার স্বামীর উদ্দেশ্যে ভালোবাসা ও আজীবন সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ব্যক্তিজীবনের নতুন এই অধ্যায়ে এসে তিনি সবার কাছে শুধু 'দোয়া' চেয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ গণমাধ্যম, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেয়ের জীবনের এই বিশেষ দিনে অত্যন্ত আপ্লুত হয়ে দীপ্তি চৌধুরীর বাবা শিবপলি চৌধুরী বলেন, "দীপ্তির বাবা হিসেবে আমি গর্বিত। আমার মেয়ের আগামীর পথচলা সুন্দর ও কল্যাণময় হোক, সবার কাছে সেই দোয়া চাই।"
উপস্থাপনা, টকশো সঞ্চালনা, লেখালেখি ও সামাজিক নেতৃত্বসহ বহুমাত্রিক কর্মপরিসরে ইতিমধ্যে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন দীপ্তি চৌধুরী। জীবনের নতুন এই যৌথ পথচলায় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা তাদের সুখে-শান্তিতে থাকার জন্য আন্তরিক শুভকামনা জানিয়েছেন।
0 Comments