ব্রাজিলের বিশ্বকাপ দলের জার্সি নম্বর ঘোষণা: কার ভাগ্যে জুটল ৭ ও ৯ নম্বর জার্সি?


বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই যেন সবদিক থেকে এক ধাপ এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বেশ আগেভাগেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার পর এবার ফুটবলারদের জার্সি নম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বরাবরের মতোই দলের সবচেয়ে আকর্ষণীয় জার্সি নম্বরগুলো নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক কৌতুহল। চোটের কারণে মাঠে নামা নিয়ে শঙ্কা থাকলেও, দলের প্রাণভ্রমরা নেইমারের জন্য ঐতিহ্যবাহী ১০ নম্বর ('নাম্বার টেন') জার্সিটিই বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে, বর্তমান সময়ে সেলেসাওদের অন্যতম প্রধান তারকা ভিনিসিয়ুস জুনিয়র মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদোর আইকনিক ‘নাম্বার সেভেন’ বা ৭ নম্বর জার্সি গায়ে জড়িয়ে

আক্রমণভাগের অন্য দুই গুরুত্বপূর্ণ পজিশন— মর্যাদাপূর্ণ ৯ এবং ১১ নম্বর জার্সি দেওয়া হয়েছে যথাক্রমে ম্যাথিউস কুনিয়া ও রাফিনহাকে। এছাড়া দলের প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকার ১ নম্বর জার্সি পেয়েছন

রক্ষনভাগ ও মধ্যমাঠের ফুটবলারদের মধ্যে গ্যাব্রিয়েল মাগালোয়েস ৩ নম্বর, মার্কিনহোস ৪ নম্বর, ক্যাসিমিরো ৫ নম্বর এবং অ্যালেক্স সান্দ্রো ৬ নম্বর জার্সি পরে খেলবেন। মাঝমাঠের তারকা লুকাস পাকেতার পিঠে থাকবে ২০ নম্বর জার্সি এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি খেলবেন ২২ নম্বর জার্সি পরে। ২৬ সদস্যের দলের একদম শেষ জার্সিটি অর্থাৎ ২৬ নম্বর নম্বর জার্সিটি পেয়েছেন তরুণ ফুটবলার রয়ান

এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ২০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা

তবে বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ মধ্যরাতে পানামা এবং আগামী ৭ জুন মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে ইনজুরির কারণে প্রথম প্রস্তুতি ম্যাচটি মিস করতে পারেন তারকা ফরোয়ার্ড নেইমার

Post a Comment

0 Comments