বরিশালের একটি আবাসিক হোটেলে যুবদলের এক সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পড়েছেন বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আওলাদ ফরাজি। ভুক্তভোগী স্বামী (যিনি একই ওয়ার্ডের যুবদলের সহ-সভাপতি) নিজেই হোটেলে গিয়ে তাদের দুজনকে একসাথে ধরে ফেলেন। আটকের এই নাটকীয় ঘটনার ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী স্বামী জানান, দীর্ঘ ছয় মাস ধরে তার স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি তার স্ত্রী শেওলা বেগম হঠাৎ নিখোঁজ হন। স্ত্রীকে খুঁজতে গিয়ে গোপন সূত্রে তিনি খবর পান যে স্ত্রী অন্য একজনের সাথে ঘর ছেড়েছেন এবং বরিশালের একটি হোটেলে অবস্থান করছেন। পরবর্তীতে তিনি সেখানে উপস্থিত হয়ে তাদের হাতেনাতে ধরেন।
একই সংগঠনের রাজনৈতিক সহযোদ্ধার স্ত্রীর সঙ্গে এমন অনৈতিক সম্পর্ক প্রকাশ্যে আসায় বোরহানউদ্দিনের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে এবং দলের অনেকেই এটিকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনায় ইতোমধ্যেই বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তবে থানা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
0 Comments