ইরানের রাতভর হামলায় বিপর্যস্ত ইসরাইল: মার্কিন রণতরীতে ভয়াবহ আগুন


মধ্যপ্রাচ্যে যুদ্ধের ১৭তম দিনে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাতের আঁধারে ইরানের শক্তিশালী 'ফাত্তাহ' এবং ক্লাস্টার মিজাইল হামলায় ইসরাইলের উত্তরাঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের রক্ষার্থে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে যুদ্ধ বিরতির প্রস্তাব পাঠালেও তা সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামিনী। তিনি স্পষ্ট জানিয়েছেন, এটি এখন শান্তির সময় নয়।

যুদ্ধের ময়দানের পাশাপাশি সমুদ্রপথেও কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন বাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি অনুযায়ী, তাদের তাড়া খেয়ে মার্কিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ 'আব্রাহাম লিংকন' ভারত মহাসাগরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীতে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। যদিও যুক্তরাষ্ট্র এটিকে 'যান্ত্রিক ত্রুটি' হিসেবে প্রচার করছে, তবে অনেকের ধারণা এটি ইরানের হামলার ফল। নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, প্রায় ৪,৫০০ নাবিক ও বিমান চালক বহনকারী এই রণতরিটি দীর্ঘ ১০ মাস সাগরে মোতায়েন থাকায় অতিরিক্ত চাপে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। রণতরীর আগুন নিয়ন্ত্রণে আনতে টানা একদিন লড়াই করতে হয়েছে। এই ঘটনায় অন্তত ৬০০ নাবিক তাদের আশ্রয় হারিয়েছেন এবং ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে চাপে রাখতে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে।

সামগ্রিকভাবে, ইরানের লাগাতার হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি আধিপত্য চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

Post a Comment

0 Comments