ঈদের ছুটিতে বড় সুখবর: ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা, টানা ১২ দিন ছুটির সুযোগ!


পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারি ছুটিতে বড় পরিবর্তন এনেছে সরকার। আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ ছুটির এক অনন্য সুযোগ তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, ১৮ মার্চ সাধারণ ছুটির বিষয়টি সভায় অনুমোদিত হয়েছে।

চলতি বছর ৩০ রোজা পূর্ণ হওয়া সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরকারের আগের ঘোষণা অনুযায়ী:

  • ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের সরকারি ছুটি।
  • ১৮ মার্চ (বুধবার) আগে অফিস খোলা থাকলেও এখন তা সাধারণ ছুটি।
  • ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ—এই চারদিন আগেই নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা ছিল।
নতুন এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মীরা টানা ৭ দিনের নিশ্চিত ছুটি পাচ্ছেন। তবে কেউ যদি কৌশলে ২৪ ও ২৫ মার্চ (মঙ্গল ও বুধবার) ছুটি ম্যানেজ করতে পারেন, তবে তিনি টানা ১২ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। কারণ:

  • ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি।
  • ২৭ ও ২৮ মার্চ (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

এই দীর্ঘ ছুটির ফলে প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশেই কমবে বলে আশা করা হচ্ছে।

Post a Comment

0 Comments