প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস চক্রের পর্দা উন্মোচন: আলী রীয়াজের সাবেক গাড়িচালক গ্রেপ্তার


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁসের নামে টাকা হাতিয়ে নেওয়া একটি বড় প্রতারক চক্রের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের অন্যতম সদস্য মাহবুব আলমকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি প্রধান উপদেষ্টা ড. আলী রীয়াজের সাবেক গাড়িচালক হিসেবে কাজ করতেন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই একটি চক্র সক্রিয় ছিল বলে গোয়েন্দা তথ্যে জানা যায়। এই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে মাহবুব আলমকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের সখীপুর থেকে র‍্যাব-১৪ চক্রের মূল হোতা বিল্লালকে গ্রেপ্তার করে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা প্রকৃতপক্ষে কোনো প্রশ্নফাঁস করতে পারেনি। এটি ছিল একটি সুপরিকল্পিত প্রতারণা। তারা চাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রশ্নফাঁসের প্রতিশ্রুতি দিয়ে সার্টিফিকেট এবং অগ্রিম চেক সংগ্রহ করত। অভিযানকালে বিল্লালের বাসা থেকে ৪০-৫০টি বিভিন্ন ব্যাংকের চেকে বিশাল অংকের টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। ৫০ থেকে ৬০টি চাকরিপ্রার্থীর মূল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে

গ্রেপ্তারকৃত মাহবুব আলম জিজ্ঞাসাবাদে জানান, তিনি আগে ড. আলী রীয়াজের গাড়িচালক ছিলেন এবং বর্তমানে সংসদ সচিবালয়ের ড্রাইভার হিসেবে কর্মরত আছেন। তিনি বিল্লালের মাধ্যমে ক্যান্ডিডেট জোগাড় করতেন এবং প্রতি প্রার্থীর কাছ থেকে ৬ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আদায়ের পরিকল্পনা করেছিলেন

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। এটি একটি নিছক প্রতারক চক্র। তারা মূলত মানুষের সরলতার সুযোগ নিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে

Post a Comment

0 Comments