ঢাবি ক্যাম্পাসে রাজাকারের প্রতি ঘৃণা প্রকাশে হল ও ডাকসু ভবনে পাকিস্তানি পতাকাযুক্ত স্টিকার


বিজয়ের মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু ভবনসহ কয়েকটি হলের প্রবেশপথে পাকিস্তানের পতাকাযুক্ত স্টিকার লাগিয়ে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের (স্বাধীনতাবিরোধী সহযোগী) প্রতি তীব্র ঘৃণা ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিয়েছেন। শিক্ষার্থীরা এটিকে ইতিহাসের কলঙ্কময় অধ্যায়ের বিরুদ্ধে এক দৃপ্ত প্রতিবাদ হিসেবে দেখছেন।

গত ৭ ডিসেম্বর থেকে শিক্ষার্থীরা ডাকসু (DUCSU) ভবন ছাড়াও শহীদ সার্জেন্ট জহরুল হক হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং বিজয় ৭১ হলের প্রবেশপথে এসব স্টিকার লাগান। শিক্ষার্থীরা বলছেন, স্বাধীনতার শত্রুদের প্রতি ঘৃণা প্রকাশ করাই তাদের দায়িত্ব। সেই দায়বোধ থেকেই এই প্রতীকী কর্মসূচি শুরু হয়েছে। তাদের মতে, বিজয়ের মাস শুধু উৎসবের নয়, অতীতের বর্বরতা স্মরণ এবং স্বাধীনতা শত্রুদের প্রতি নিজেদের অবস্থান জানানোরও সময়।

স্টিকারগুলোতে "নো কম্প্রমাইজ উইথ রাজাকার" (রাজাকারের সাথে আপোষ নয়) এবং "রাজাকারের দুই গালে জুতা মারো তালে তালে" এমন বিভিন্ন স্লোগান লেখা রয়েছেশিক্ষার্থীদের বিশ্বাস, পাকিস্তানের পতাকাযুক্ত স্টিকার লাগানো মানে স্বাধীনতাবিরোধী শক্তির মাথা নত করা নয়, বরং তাদের প্রতি জাতির অটল ঘৃণার বার্তা দেওয়া

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রধান ফটকে স্টিকার লাগানোর নেতৃত্ব দেন ছাত্রদলের হল ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য কারিব চৌধুরী

গণমাধ্যমকে তিনি বলেন: "যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে"। "একই সঙ্গে এটি পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের প্রতি আমাদের তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ"।

ক্যাম্পাস জুড়ে এই কর্মসূচি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শিক্ষার্থীদের এই উদ্যোগকে সময়োপযোগী, সাহসী এবং মুক্তিযুদ্ধবিরোধী চর্চার বিরুদ্ধে এক দৃঢ় অবস্থান হিসেবে দেখছেন।

Post a Comment

0 Comments