রাজধানীর অভিজাত এলাকা গুলশানে নীরব ও সুনসান জায়গায় গাড়ি পার্ক করে অবৈধ কর্মকাণ্ড, মদ্যপান ও অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এই কর্মকাণ্ডে বাধা দিতে এলে চক্রটি উল্টো চড়াও হয় এবং ভয়ভীতি দেখায়। এমনকি চক্রের সদস্যরা বাড়িতে লোক পাঠিয়ে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের মাধ্যমে মোটা অঙ্কের চাঁদা দাবি করে বলেও জানা গেছে।
সম্প্রতি, গুলশানের একটি গুরুত্বপূর্ণ সড়কে এমন একটি ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ৮টা ২৯ মিনিটের দিকে পার্কিং নিষিদ্ধ একটি জায়গায় হঠাৎ একটি গাড়ি এসে থামে। বেশ কিছুক্ষণ পর পার্কিংয়ের সামনের বাসার দারোয়ান এসে গাড়ি রাখার কারণ জানতে চাইলেই বিপত্তি ঘটে।
দারোয়ানের ভাষ্যমতে, গাড়ির ভেতরে একজন পুরুষ ও একজন মহিলা "অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল"। তিনি তাদের গাড়ি সরাতে বললে গাড়ি থেকে নেমে আসা দুই যুবক তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং চড়াও হয়। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে দারোয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দ্রুত গাড়ি নিয়ে তারা চলে যায়।
এই ঘটনার পরদিন চক্রের দুই সদস্যকে আবার ঘটনাস্থলে পাঠানো হয়। তারা অনুমতি ছাড়াই ওই বাসার ভিডিও ধারণ করে এবং নিরাপত্তা কর্মীদের হুমকি প্রদান করে। স্থানীয়রা জানান, রাত হলেই এই ধরনের গাড়িগুলো গুলশানের নীরব রাস্তা বেছে নেয় এবং নেশাগ্রস্ত অবস্থায় অসামাজিক কার্যকলাপ চালায়।
বিআরটিএ (BRTA) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাড়িটির মালিকানা জান্নাতুল ফেরদৌস মিষ্টির, যিনি মিষ্টি জান্নাত নামে পরিচিত।
অপরাধীদের শনাক্ত করার পর গুলশান থানা পুলিশকে মামলা গ্রহণ করতে বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে মামলা নথিভুক্ত করা হয়। দ্রুত তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিরা আইনের আওতায় আসবে বলে সকলে প্রত্যাশা করছে।
0 Comments