মেঘনা নদীতে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ: নিহত ৪


মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় লঞ্চ দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি লঞ্চের একাংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে । দুর্ঘটনার শিকার একটি লঞ্চের নাম 'এম. ভি. জাকির সম্রাট-৩' যা ঢাকা-দেউলা-নাজিরপুর-ঘোষেরহাট রুটে চলাচল করে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ক্ষতিগ্রস্ত লঞ্চ থেকে হতাহতদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেঘনা নদীতে বর্তমানে কুয়াশার তীব্রতা অনেক বেশি। এই পরিস্থিতিতে নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Post a Comment

0 Comments