ইসরাইল সীমান্তে ঢুকে প্রতিরোধ যোদ্ধাদের হামলা: চরম নিরাপত্তা ঝুঁকিতে আইডিএফ


ইরান ও ইসরাইলের মধ্যকার চলমান চরম উত্তেজনার মাঝেই এবার ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করে সরাসরি হামলার ঘটনা ঘটিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। কড়া নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরাইল সীমান্তে লেবানিজ সশস্ত্র যোদ্ধাদের আকস্মিক এই অনুপ্রবেশ ও হামলার ঘটনায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অন্দরে চরম চিন্তার ভাঁজ পড়েছে।

আইডিএফ-এর বরাত দিয়ে জানা গেছে, মার্গালিয়াত অঞ্চল থেকে মাত্র এক কিলোমিটার দূরে ইসরাইলি ভূখণ্ডের ভেতরে এই ঘটনা ঘটে। সেখানে একটি পর্যবেক্ষণ টাওয়ার থেকে সরাসরি ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা। পরবর্তীতে ইসরাইলি সেনাদের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই একজন প্রতিরোধ যোদ্ধা নিহত হন।

বছরের পর বছর ধরে বেনিয়ামিন নেতানিয়াহুর গড়ে তোলা তথাকথিত অভেদ্য নিরাপত্তা দুর্গ ভেদ করে কীভাবে এই অনুপ্রবেশ ঘটল, তা নিয়ে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে ইসরাইলি বাহিনী এবং ঘটনাটির তদন্ত শুরু করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন ইন্ধনে ইরানের অভ্যন্তরে হামলা চালিয়ে ইসরাইল সাময়িক সুবিধা পাওয়ার চেষ্টা করলেও, সীমান্তে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এই তৎপরতা নেতানিয়াহু সরকারের সামরিক পরিকল্পনাকে বড় ধরনের চাপের মুখে ফেলেছে। এর আগেও ইসরাইলে প্রবেশের জন্য সুরঙ্গ খনন কিংবা রকেট হামলার মতো ঘটনা ঘটিয়েছে এই শিয়া মিলিশিয়া গোষ্ঠীটি। তবে এবারের এই সরাসরি অনুপ্রবেশ ও গুলিবর্ষণের ঘটনাটি ইসরাইল-লেবানন সীমান্তে সংঘাতের এক নতুন ও ভয়াবহ অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

Post a Comment

0 Comments