কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামের ডাকুসার মাজার সংলগ্ন মসজিদে সাত বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী ও এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে । গত রবিবার (২৪ মে) দুপুরে এই ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম মাহবুব উল্লাহ। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খালিসাপুর বনপাড়া গ্রামের শাহেদ আলী আকন্দের ছেলে। তিনি গত দেড় মাস ধরে কুলিয়ারচড়ের ওই মসজিদে ইমামতি করে আসছিলেন।
রবিবার দুপুরে শিশুটি তার মায়ের রান্না করা দুপুরের খাবার নিয়ে মসজিদে ইমামের কাছে যায়। ফাঁকা মসজিদে একা পেয়ে ইমাম মাহবুব উল্লাহ শিশুটির মুখে কাপড় পেঁচিয়ে নিজের কক্ষে নিয়ে যান এবং ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা মসজিদের দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং উলঙ্গ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
জানা যায়, মাত্র ছয় মাস আগে শিশুটির বাবা মারা গেছেন। পরিবারটি অত্যন্ত অসহায় এবং দরিদ্র। এমন একটি অসহায় এতিম শিশুর সাথে ঘটা এই অমানবিক ঘটনায় স্থানীয় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
টনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত ইমামকে আটকে রেখে পুলিশে খবর দেয়। উত্তেজিত জনতার হাত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ সোমবার (২৫ মে) অভিযুক্ত ইমামকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
0 Comments