গাবতলী পশুর হাটে আড়াল ভাড়া বাণিজ্যের হিড়িক: একটি গরু বাঁধতেই গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা


আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে গরু বাঁধার জায়গা বা "আড়াল" নিয়ে চরম ভাড়া বাণিজ্যের চিত্র উঠে এসেছে।

হাটে পজিশন বা জায়গার ওপর ভিত্তি করে গরু প্রতি আড়াল ভাড়ার তারতম্য দেখা যাচ্ছে। ১ নম্বর গেট, মেইন রোড, পুলিশ ফাঁড়ি কিংবা হোটেলের কাছাকাছি ভালো পজিশনগুলোতে ভাড়া সবচেয়ে বেশি। পাঁচ-ছয়টি গরু রাখার মতো একেকটি আড়াল বা খোপের জন্য বিক্রেতাদের ১ লাখ ১০ হাজার থেকে শুরু করে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছেআবার গরুর আকার ও দামের ওপর ভিত্তি করে এককটি খুঁটি বা আড়ালের দাম ২-৩ হাজার টাকা থেকে শুরু করে ১৫, ২৫ বা ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে

কুয়াকাটাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার ও খামারিরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, গরু হাটে বিক্রি হোক আর না হোক—এই চড়া ভাড়ার টাকা অগ্রিম বা নিশ্চিতভাবেই পরিশোধ করতে হচ্ছে, এতে কোনো ছাড় নেই। দ্রব্যমূল্য এবং গো-খাদ্যের চড়া দামের ওপর হাটের এই অতিরিক্ত আড়াল ভাড়ার কারণে গরুর দাম স্বাভাবিকভাবেই বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে ক্রেতাদের ওপর

বিক্রেতারা জানান, হাটে পৌঁছানোর পর থেকে তাদের দিন-রাত গরুর পাহারা ও যত্নে কেটে যায়। হাটে তাদের ঘুমানোর কোনো সুব্যবস্থা নেই, প্লাস্টিকের চেয়ারে বসেই কোনোমতে একটু চোখ বুজে রাত পার করতে হয়। হোটেল থেকে কিনে খাবার খেতে হচ্ছে। অনেক পাইকারের মতে, গাবতলী হাটে এমন মাত্রাতিরিক্ত ভাড়া বাণিজ্যের কারণে অনেক বিক্রেতা অন্য হাটে চলে যাচ্ছেন, যেখানে তুলনামূলক কম টাকায় বা কোনো কোনো ক্ষেত্রে আড়াল ভাড়া ছাড়াই গরু রাখার সুযোগ মিলছে

Post a Comment

0 Comments