ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ: ইরান যুদ্ধের জন্য নেতানিয়াহুকে দায়ী করে রাজপথে হাজারো মানুষ


ইরানের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি এবং দেশের নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলের সাধারণ জনগণ। যুদ্ধের ভয়াবহতা এবং সরকারের ভুল নীতির প্রতিবাদে ইসরায়েলের রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দেশটিকে ইরানের সঙ্গে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। সাধারণ ইসরায়েলিদের মতে, সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। বিক্ষোভ থেকে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি এবং নেতানিয়াহুর পদত্যাগ দাবি করা হয়।

বিক্ষোভ দমাতে ইসরায়েলি পুলিশ কঠোর অবস্থানে গেলেও আন্দোলনকারীদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাচ্ছে এবং পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে সেখান থেকে সরে যাচ্ছে।

এই বিক্ষোভ নেতানিয়াহু সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। একদিকে গাজা ইস্যু, অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি—সব মিলিয়ে ইসরায়েলের অভ্যন্তরে চরম অস্থিরতা বিরাজ করছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এই সরকারকে তারা আর ক্ষমতায় দেখতে চান না।

Post a Comment

0 Comments