ইরান ও মিত্রদের চতুর্মুখী হামলায় দিশেহারা ইসরাইল: কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ


ইরান এবং তার সহযোগী গোষ্ঠীগুলোর সমন্বিত চতুর্মুখী হামলায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করে অন্তত পাঁচ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে ইসরাইলের বীর শেবা শহর থেকে ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত 'নিয় হাব' শিল্প এলাকায়। সেখানে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আইআরজিসি-র হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এর ফলে পুরো এলাকায় বিষাক্ত রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং অনেককে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

ইরানের এই নতুন ধাপের অভিযানে যোগ দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দুই পক্ষের যৌথ হামলায় ইসরাইলের শতাধিক শহরে সাইরেন বেজে ওঠে। উত্তর ইসরাইল থেকে শুরু করে জেরুজালেম, সফেলা এবং লোহিত সাগর সংলগ্ন এলাকাগুলোতেও আগাম সতর্কতা জারি করা হয়। হামলার ভয়ে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন। এই শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গেল শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এছাড়া ওই ঘাঁটিতে থাকা কয়েকটি রিফুয়েলিং বিমানও ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লেবানন থেকে উত্তর ইসরাইলে রকেট ছোড়া হয়েছে, যার কিছু আইডিএফ ধ্বংস করতে সক্ষম হলেও বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।

রোববার দুপুর থেকে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মুহুর্মুহু আঘাতে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টাইমস অফ ইসরাইলের বরাত দিয়ে জানানো হয়েছে যে, পরিস্থিতির অবনতি হওয়ায় ইসরাইলজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

Post a Comment

0 Comments