ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কর্তৃক আটকের ঘটনার প্রতিবাদে খোদ নিউইয়র্কের রাজপথে নেমেছেন শত শত মার্কিন নাগরিক।
নিউইয়র্কের টাইমস স্কয়ারে সমবেত হয়ে হাজারো মানুষ ভেনেজুয়েলার রানিং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিক্ষোভকারীরা প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন এবং মার্কিন সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেন।
মার্কিন নাগরিকরা স্পষ্ট জানিয়েছেন যে, তারা তেলের জন্য আর কোনো যুদ্ধে জড়াতে চান না। তাদের মতে, ভেনেজুয়েলার ওপর এই হামলা কেবল তেলের লোভেই করা হয়েছে।
যেভাবে ভেনেজুয়েলায় সেনা পাঠিয়ে একজন বর্তমান প্রেসিডেন্টকে 'সিনেমেটিক স্টাইলে' তুলে আনা হয়েছে, তাকে মার্কিন আধিপত্যবাদের নগ্ন বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয় না করে সেই টাকা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত।
ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় পরিচালিত এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, ইরান এবং ইউরোপের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অবস্থান সত্ত্বেও মার্কিন সাধারণ মানুষ এই গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নেমে আসায় বিষয়টি এখন ভিন্ন মাত্রা পেয়েছে। সাধারণ মার্কিনিদের কাছে এটি পরিষ্কার যে, এই পদক্ষেপটি ভেনেজুয়েলার মানুষের প্রতি অন্যায়।
0 Comments