"জুলাই অভ্যুত্থানের সাথে বড় বেইমানি": এনসিপি-র জোট গঠনকে 'রাজনৈতিক আত্মহত্যা' বললেন আশরাফ কায়সার


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে উদীয়মান রাজনৈতিক শক্তি এনসিপি জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে 'রাজনৈতিক আত্মহত্যা' হিসেবে অভিহিত করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। তিনি বলেন, এই সিদ্ধান্ত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে একটি চরম বেইমানি।

জুলাই অভ্যুত্থানের সফলতার ওপর ভিত্তি করে এনসিপি-র রাজনীতিতে যে পাটাতন তৈরি হয়েছিল, তাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দলটির নেতৃত্ব। আশরাফ কায়সার উল্লেখ করেন যে, শেখ হাসিনার পতন ও পলায়নের পর এনসিপি একটি নতুন ও মধ্যপন্থা রাজনীতির স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু নির্বাচনের আগে জামায়াতের মতো দলের সাথে জোটবদ্ধ হওয়া তাদের সেই নৈতিক অবস্থানকে ধূলিসাৎ করে দিয়েছে

আশরাফ কায়সার এনসিপি-র এই জোট গঠনকে কয়েকটি কারণে ভয়াবহ ভুল হিসেবে চিহ্নিত করেছেন:

  • স্বাধীনতা বিরোধীদের পক্ষে প্রচারণা: জোটের শর্ত অনুযায়ী, এনসিপি-কে ২৭০টি আসনে জামায়াতের প্রার্থীদের হয়ে ভোট চাইতে হবে। এর অর্থ হলো, যারা বুদ্ধিজীবী হত্যা, নারী ধর্ষণ ও স্বাধীনতা বিরোধিতার সাথে জড়িত ছিল, তাদের পক্ষে এনসিপি-কে কথা বলতে হবে।
  • ইতিহাস বিকৃতি: গত ১৬ মাসে জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে দেখা গেছে। সাড়ে তিন বছর বয়সী শিশুকে নিয়ে মিথ্যাচার এবং বুদ্ধিজীবী হত্যার দায় অন্যের ওপর চাপানোর মতো গর্হিত কাজ তারা করেছে
  • ক্ষমতার লোভ: এনসিপি-র নেতারা শুরু থেকেই সরকারের উপদেষ্টাপদ গ্রহণ করে নিজেদের 'ব্যাকফুটে' ঠেলে দিয়েছেন। জনগণের রাজনীতির বদলে তারা এখন 'এস্টাবলিশমেন্ট' বা ক্ষমতার রাজনীতির দিকে বেশি আকৃষ্ট বলে মনে করেন আশরাফ কায়সার
আশরাফ কায়সার বলেন, "যারা এনসিপি-র ডাকে রাস্তায় নেমেছিল, তারা স্বাধীনতা বিরোধীদের পক্ষ নেওয়ার জন্য নামেনি।" তিনি মনে করেন, এনসিপি-র এই সিদ্ধান্ত তাদের নিজস্ব রাজনৈতিক মৃত্যুর সমতুল্য। এই জোট কেবল বিশদ্রিৃশ্যই নয়, বরং এটি জুলাই বিপ্লবের শহিদদের রক্তের সাথে এক ধরণের বিশ্বাসঘাতকতা।

Post a Comment

0 Comments