শরীয়তপুরে কলেজ ছাত্রীকে জঙ্গলে নিয়ে পালাক্রমে ধ*র্ষণ ও নির্যাতন; পুলিশের বক্তব্যে ভিন্নতা


শরীয়তপুর জেলা শহরে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক তরুণীকে জোরপূর্বক বন বিভাগের কার্যালয়ের ভেতরে নিয়ে পালাক্রমে ধ*র্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় এই নেক্কারজনক ঘটনা ঘটে

তরুণী ও তার সহপাঠী (বন্ধু) কলেজ পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। বাস আসতে দেরি হওয়ায় তারা হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। হাঁটতে হাঁটতে তারা স্থানীয় এক বন বিভাগের কার্যালয়ের সামনে আসেন। এ সময় কয়েকজন যুবক তাদের পথ রোধ করে এবং জোরপূর্বক তরুণী ও তার সহপাঠীকে বন বিভাগের ভেতরে নিয়ে যায়। ভেতরে নিয়ে তাদের মারধর করা হয়, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তরুণীর সহপাঠীর গলায় ছুরি ধরে তাকে তিনজন মিলে পালাক্রমে ধ*র্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। তাদের প্রায় দুই ঘণ্টা আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে সড়কে ছেড়ে দেয় অভিযুক্তরা।

ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, দুজন মহিলা তাকে ধরে নিয়ে যেতে এবং 'অনেক খারাপ কাজ' করতে দেখলেও কোনো পদক্ষেপ নেননি।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় এবং পুলিশে খবর দেয়। স্থানীয়রা জানান, রাত আনুমানিক আটটার দিকে তারা মেয়ে ও ছেলেদের বন বিভাগের অন্ধকার এলাকা থেকে বের হতে দেখেন। উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে থেকে প্রথমে অভিযোগ আসে যে ১০ জন লোক মেয়েটিকে ধ*র্ষণ করেছে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, তারা এখনো সম্পূর্ণ তথ্য পাননি। তিনি উল্লেখ করেন, ভুক্তভোগী একেক সময় একেক কথা বলছেন। এখন তিনি বলছেন যে তাকে কয়েকটা লাথি মারা হয়েছে। ওসি নিশ্চিত করেছেন যে ভুক্তভোগী সঠিক তথ্য দিলে তার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত গ্রে*ফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Post a Comment

0 Comments