ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জন গ্রেপ্তার


ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা এবং লাশ পুড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় র‍্যাব-১৪ সাতজনকে গ্রেফতার করেছে।

গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে ভালুকার একটি ফ্যাক্টরিতে এই ঘটনার সূত্রপাত হয়। ভিকটিমের বিরুদ্ধে হযরত মুহাম্মদ (সা.) ও ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ তুলে উত্তেজিত জনতা তাকে ফ্যাক্টরি থেকে জোরপূর্বক বের করে আনে। দাঙ্গা সৃষ্টিকারীরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত ও কিলঘুষি মেরে ওই যুবককে হত্যা করে। এরপর তার লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিকটিমের মা কান্নায় ভেঙে পড়ে জানান, তার ছেলে সাধারণ একটি বাটন মোবাইল ব্যবহার করত এবং এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত কাজে লিপ্ত থাকার মতো ছেলে সে নয়।

এলাকাবাসীর মতে, নিহত যুবকটি খুব ভালো প্রকৃতির ছিল এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো প্রমাণ কেউ দিতে পারেনি।



১৯ ডিসেম্বর ভালুকা থানায় একটি মামলা (নম্বর ২৬) দায়ের করা হয়। র‍্যাব-১৪ ভিডিও বিশ্লেষণ এবং তথ্য সংগ্রহের মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৭ জনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদের মধ্যে সংশ্লিষ্ট ফ্যাক্টরির (পায়োনিয়ার ফ্যাক্টরি) ফ্লোর ইনচার্জ এবং ম্যানেজার রয়েছেন। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় ফ্লোর ইনচার্জ ভিকটিমকে পদত্যাগ করতে বাধ্য করেন এবং পুলিশের হাতে তুলে না দিয়ে উত্তেজিত জনতার হাতে সোপর্দ করেন। কেন তার নিরাপত্তা নিশ্চিত করা হয়নি, সেই অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব ও পুলিশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে।

Post a Comment

0 Comments