প্রলোভন ও ভয় দেখিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত গ্রেপ্তার


নেত্রকোনার মদনে মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিশুকে ধর্ষণের রেশ কাটতে না কাটতেই এবার নাটোর সদরে ঘটেছে এক নৃশংস ঘটনা। নাটোর সদরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১২ বছরের এক অবুঝ শিশু ৩২ সপ্তাহের (প্রায় ৮ মাস) অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। বিদ্যালয়ের পাশের এক মুদি দোকানদার বিস্কুট, চকলেট, নুডুলস এবং টাকার লোভ দেখিয়ে শিশুটিকে দিনের পর দিন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিশুটির মা অন্যের বাড়িতে কাজ করেন এবং বাবা একজন দিনমজুর। শিশুটির অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশেই অভিযুক্ত ওসমান পাটোয়ারীর একটি মুদি দোকান রয়েছে। গত বছরের অক্টোবর মাসের দিকে বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে প্রথমবার শিশুটিকে দোকানের ভেতরের একটি ছোট রুমে নিয়ে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে ১০ থেকে ১২ বারের মতো এই অনৈতিক কাজ করা হয়। ভয় এবং লোকলজ্জার কারণে শিশুটি দীর্ঘদিন মুখ খোলেনি

সম্প্রতি শিশুটির শরীরে শারীরিক পরিবর্তন দেখা দিলে বিদ্যালয়ের এক শিক্ষিকার মনে সন্দেহ জাগে। তিনি শিশুটির পরিবারকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে স্থানীয় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায় শিশুটি ৩২ সপ্তাহেরও বেশি সময়ের অন্তঃসত্ত্বা

এই ভয়াবহ খবর জানাজানির পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিদ্যালয়ের সামনে সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা ধর্ষক ওসমান পাটোয়ারীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে অংশ নেন। স্থানীয় এক অভিভাবক জানান, এ ধরনের ঘটনায় তাদের মনেও সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা কাজ করছে এবং তারা এর এমন বিচার চান যা দেখে পুরো বিশ্ব বুঝতে পারে যে অপরাধের শাস্তি নিশ্চিত

ঘটনা প্রসঙ্গে নাটোর জেলার পুলিশ সুপার জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ওসমান পাটোয়ারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দ্রুতই আদালতে পুলিশ প্রতিবেদন (চার্জশিট) দাখিল করা হবে বলে তিনি আশ্বস্ত করেন

যে বয়সে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে এক লম্পটের লালসার শিকার হয়ে আজ বিপন্ন এই শিশুর জীবন। এই অসহায় দরিদ্র পরিবারটি এখন শুধুই ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে

Post a Comment

0 Comments