কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা: ভেস্তে গেল ট্রাম্পের স্থল অভিযানের পরিকল্পনা


কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলার ফলে ইরানে স্থল অভিযানের যে গোপন পরিকল্পনা আমেরিকা করেছিল, তা শুরু হওয়ার আগেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।

আইআরজিসি-র নৌ শাখা বুবিয়ান দ্বীপের মার্কিন অবস্থান লক্ষ্য করে একের পর এক মিসাইল ও ড্রোন ছুড়েছে। ইরানের দাবি অনুযায়ী, হামলায় একটি মার্কিন এমকিউ-৯ (MQ-9) মডেলের ড্রোন এবং একটি এফ-১৬ (F-16) যুদ্ধবিমান সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বন্দরে নোঙর করা বেশ কয়েকটি ল্যান্ডিং ক্রাফট উড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী।

বহু মার্কিন সৈন্য হতাহত হয়েছে বলে ইরানি সংবাদমাধ্যম জানালেও ওয়াশিংটন এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকাকে সহযোগিতা করার জন্য কুয়েতকেও শাস্তির মুখে পড়তে হয়েছে। আইআরজিসি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোনের বৃষ্টি নামিয়েছে। এর ফলে বিমানবন্দরের রাডার ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনী ঘন্টার পর ঘন্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, কুয়েতের ভূমি ও জলসীমা ব্যবহার করে ইরানের ওপর স্থল ও নৌ অভিযানের যে নীল নকশা ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, এই হামলার মাধ্যমে তা অঙ্কুরেই বিনষ্ট হলো। কুয়েতের এই প্রবেশদ্বার এখন রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে সতর্ক করে জানিয়েছে, মার্কিন সেনাদের অবস্থান যেখানেই থাকুক না কেন, তারা ইরানি বাহিনীর লক্ষ্যবস্তু হবে। বুবিয়ান দ্বীপের এই তান্ডব দেখিয়ে দিয়েছে যে, ইরান যেকোনো মুহূর্তে মার্কিন সামরিক শক্তির ওপর সফল আঘাত হানতে সক্ষম।

Post a Comment

0 Comments