কুমিল্লা-৪ আসনে বড় মেরুকরণ: বিএনপি প্রার্থীর প্রার্থিতা নিয়ে জটিলতা


কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নির্বাচনী রাজনীতিতে আকস্মিক এক বড় ধরনের পালাবদল ঘটে গেছে। ঋণ খেলাপী সংক্রান্ত মামলায় বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সির বিষয়ে আদালতের সর্বশেষ আদেশের পর রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে যে, এই আসনে এনসিপি (NCP) নেতা হাসনাত আব্দুল্লাহর বিজয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া আগের একটি আদেশ স্থগিত করেন। এর ফলে মনজুরুল আহসান মুন্সির নাম পুনরায় ঋণ খেলাপীর তালিকায় বহাল থাকল। আইনি বিশেষজ্ঞদের মতে, ঋণ খেলাপী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি আর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না

মনজুরুল আহসান মুন্সি ছিলেন এই আসনে বিএনপির প্রধান ভরসা। তার নির্বাচনী ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় মাঠের লড়াই এখন কার্যত একপেশে হয়ে পড়েছে। দেবীদ্বারের নির্বাচনী ময়দানে এখন একক শক্তি হিসেবে সামনে চলে এসেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বড় কোনো অঘটন না ঘটলে এই আসনের ফলাফল এখন প্রায় নিশ্চিত

মনজুরুল আহসান মুন্সি একজন সুপরিচিত ব্যবসায়ী এবং একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ব্যাংক ঋণ পরিশোধ না করার অভিযোগ চলছিল। আদালতের সর্বশেষ এই সিদ্ধান্ত নির্বাচনী বাস্তবতায় তার জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে

অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ শুরু থেকেই এলাকায় বেশ সক্রিয় ছিলেন এবং জনগণের সাথে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আইনি জটিলতায় পড়ার পর তার নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হয়েছে। দেবীদ্বারের স্থানীয় রাজনীতিতে এখন প্রধান আলোচনার বিষয়—হাসনাত আব্দুল্লাহকে চ্যালেঞ্জ জানানোর মতো আর কেউ অবশিষ্ট থাকল কি না

Post a Comment

0 Comments