জামায়াত সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ: আতঙ্কে বন্ধ ৩৮টি দোকান

কেয়ারটেকার আলামিন

গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি এলাকার আজহার সুপারমার্কেটের কেয়ারটেকারের কাছ থেকে ৪ লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম শাহা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে মার্কেটের প্রায় ৩৮টি দোকান বন্ধ হয়ে যায় বলে অভিযোগে জানা গেছে।

মার্কেটের কেয়ারটেকার জানান, গত বুধবার বিকেলে জামায়াত সভাপতি শরিফুল ইসলাম শাহা'র ভাগ্নে আলামিন মোল্লা তার কাছে এসে চাঁদা দাবি করেন ।

আলামিন মোল্লা তাকে বলেন, "তুমি তো এই বাজারের আজহার সুপারমার্কেটের কেয়ার টেকার। তো তুমি আমাদেরকে ৪ লক্ষ টাকা দিবা যদি এখানে দোকানদারি করো। না হলে সবগুলো দোকানদার আমাদের বাজারে যেতে হবে"।

কেয়ারটেকার অপারগতা প্রকাশ করলে আলামিন মোল্লা ফোন করে শরিফুল ইসলাম শাহা'র নেতৃত্বে জামাতের লোকজনকে ডেকে আনেন। এরপর তারা অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় কেয়ারটেকার, তার বাবা, একজন ডাক্তার এবং অন্য মামলার বাদীসহ কয়েকজন আহত হন। হামলার পর তারা সব দোকানদারকে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এই আতঙ্কে অনেক দোকানদার গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন বলেও জানান কেয়ারটেকার
মামলার বাদী আরও জানান, তিনি বর্তমানে ভয়ে বাড়িতে থাকতে পারছেন না এবং অন্যের বাড়িতে রাত কাটাতে হচ্ছে


আরেকজন ভুক্তভোগী জানান যে তাদের পৈতৃক সম্পত্তির ওপর দোকানগুলো রয়েছে। ১৫-১৬ জন লোক লাঠি নিয়ে এসে তাদের মারপিট করার চেষ্টা করে এবং তাদের মাথায় আঘাতও করে। তারা স্থানীয় জামায়াতের আমির ফজলু ভাইকে জানালেও কোনো সুরাহা না হওয়ায় থানায় মামলা করেন।

সলপুরের নলসংখা বাজারের ঘটনা সম্পর্কে জানতে পেরে থানা কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়। পুলিশ জানায়, মামলার পরিপ্রেক্ষিতে সার্কেল স্যারের নির্দেশনায় ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে দারোগা সেলিম সাহেবসহ জামায়াতের আমিরের উপস্থিতিতে দোকানগুলো খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পুলিশ অফিসার ঘটনাস্থলে যাওয়ার পর দোকানদারদের মধ্যে প্রকাশ্যে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব খুঁজে পাওয়া যায়নি, তবে ব্যক্তিগত বিষয় থাকতে পারে।

অফিসার জানান, দোকানগুলো খুলে দেওয়া হয়েছে এবং বর্তমানে স্বাভাবিক আছেতবে অনেকে হয়তো এখনও আতঙ্কে দোকান খুলছেন না। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে

Post a Comment

0 Comments