অবৈধভাবে মাটি কাটার জের: চোখের সামনেই ধসে পড়লো ২ তলা ভবন


অবৈধভাবে নির্মাণ কাজ ও সরকারি বিধি লঙ্ঘনের জেরে গত বৃহস্পতিবার একটি দুইতলা ভবন চোখের সামনেই ধসে পড়ার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ভবনটির মালিক এবং ব্যবসায়ীদের দাবি, পার্শ্ববর্তী জমিতে কাজ করার সময় নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে মাটি কাটার ফলেই আনুমানিক দুই কোটি টাকা মূল্যের ভবনটিসহ ভেতরে থাকা কোটি কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে

ধসে পড়া ভবনটিতে আরএফএল বেস্ট বাই-এর পণ্যসহ বিভিন্ন সম্পত্তি ছিল। ভবনটির মালিকপক্ষ অভিযোগ করেছেন যে পাশের জমিতে কাজ শুরু করা সঞ্জয়, অজয় এবং সেলিম নামের ব্যক্তিরা সরকারের সকল রকম নির্মাণ বিধি ও নীতিমালা লঙ্ঘন করে এই কাজ করেছেন

নির্মাণ নীতিমালায় পার্শ্ববর্তী ভবন থেকে নিরাপদ দূরত্ব (৫ ফুট) বজায় রাখার নিয়ম থাকলেও নির্মাণকারীরা তা মানেননি। অভিযোগকারীরা জানান, রাতের অন্ধকারে নির্মাণকারীরা তাদের ভবনের নিচের দিক থেকে প্রায় ২ ফুট জায়গা খুঁড়ে নিয়ে যান, যা ইচ্ছাকৃতভাবে নৈরাজ্য সৃষ্টি এবং পাশের বিল্ডিংকে ক্ষতিগ্রস্ত করার প্রবণতা বলে মনে করছেন তারা। ক্ষতিগ্রস্তরা জানান, রাত ১২টার দিকে তারা নির্মাণকারীদের সাবধানে কাজ করতে এবং সুরক্ষা নিশ্চিত করতে বললেও তারা তা মানেননি


ভবনটির ম্যানেজার জানান, দুর্ঘটনার দিন সকালে ভবনে প্রথম ফাটল দেখা যায়। গ্লাস আটকে থাকা এবং ফ্লোরে ফাটল দেখার পর তারা দ্রুত কাউন্টার সরিয়ে ফেলার চেষ্টা করেন। কাউন্টার সরানোর পরই এই বড় দুর্ঘটনাটি ঘটে

ক্ষতিগ্রস্ত ভবনের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, নির্মাণকারীদের নিষেধ করা সত্ত্বেও তারা মাটি কাটা বন্ধ করেননি। উল্টো তারা ধমক দিয়ে বলেন যে, "আপনারা বেশি বোঝেন নাকি," এবং সিমেন্ট দিয়ে ফাটল ঠিক করে দেওয়া যাবে। এই কথোপকথন চলার সময়ই তাদের চোখের সামনে ভবনটি ধসে পড়ে।

এই দুর্ঘটনায় ভবনটির মালিকসহ ভেতরে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত মহিলা ও কর্মচারীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তরা এই বেআইনি কাজের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের কাছে ও জনসাধারণের কাছে বিচার চেয়েছেন। একই সঙ্গে তারা ধসে পড়া ভবন ও সম্পত্তির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন

Post a Comment

0 Comments